২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পেনে গ্রেপ্তার ১

ইসলামিক স্টেটের (আইএস) জন্য সদস্য সংগ্রহ করার অভিযোগে স্পেনের ভ্যালেন্সিয়া থেকে মরক্কোর এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2016, 03:44 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

মঙ্গলবার গ্রেপ্তার করা ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পক্ষে প্রচারণাও চালাচ্ছিলেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়ার এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ওই ব্যক্তি বহু সংখ্যক আইএস জঙ্গির সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন। এদের মধ্যে সিরিয়া ও ইরাকের সংঘাতময় এলাকাগুলোর কিছু কুখ্যাত জঙ্গিও রয়েছেন।

আইএসের সঙ্গে জড়িত আছে সন্দেহে চলতি বছর স্পেনে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।