২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের সঙ্গে আফগানিস্তানের খসড়া চুক্তি

আগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার অংশ হিসেবে তালেবান সংশ্লিষ্ট জঙ্গি দল হেজব-ই-ইসলামির একটি খসড়া চুক্তি সাক্ষর করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 10:56 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

এর পথ ধরে তালেবন জঙ্গি দের সঙ্গে পূর্ণ শন্তি চুক্তির পথ খুলে যাবে বলে আশা করছে সরকার।

কয়েক দশক ধরে চলা আফগান যুদ্ধের সময় হেজব-ই-ইসলামের নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার খুবই পরিচত নাম ছিল। বিশেষ  করে ১৯৯০ সালের শুরুর দিকে গৃহযুদ্ধ চলার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

যুক্তরাষ্ট্রের মতে, হেজব-ই-ইসলামির সঙ্গে আল কায়দা ও তালেবানের সম্পর্ক রয়েছে। তাদের সন্ত্রাসীদের তালিকায় হেকমাতিয়ার নামও রয়েছে।

তবে সম্প্রতি তালেবানের বিভিন্ন জঙ্গি কার্যক্রমে হেজব-ই-ইসলামের সংশ্লিষ্টতা খুবই কম।

যদিও এই চুক্তি তালেবান সরকার প্রস্তাবিত শান্তি আলোচনায় যোগ দেয়ার ছোট ইঙ্গিত বলে বিবেচনা করা হচ্ছে।

আগফানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাজনৈতিকভাবে দেশটিতে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।