২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুইজন বিদ্রোহী নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 01:09 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

মঙ্গলবার এই ঘটনা দুটি ঘটে।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সোফিয়ান জেলার পালিপোড়া গ্রামে বিদ্রোহীদের গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।”

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, অভিযান চলাকালে এনকাউন্টারে একজন বিদ্রোহী নিহত হন।

তিনি জানান, “কুপওয়ারা জেলার জনঋষিপোড়া গ্রামে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে মঙ্গলবার সকালে অপর এক এনকাউন্টার শুরু হয়।”

ওই অভিযানে অপর একজন বিদ্রোহী নিহত হয়েছেন।