২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কায় ‘জরুরি অবস্থা’

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 12:20 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র স্টিভ ওয়ারেন শুক্রবার সিএনএনকে বলেন, “যে কোনো বিবেচনায়, রাক্কায় জরুরি অবস্থা জারির পরিস্থিতি আমরা দেখেছি।”

ওয়ারেন বলেন, “আমরা জানি শত্রুপক্ষ হুমকি অনুভব করছে, যা তাদের করা উচিৎ।”

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শহরজুড়েই আইএসের সদস্যরা টহল দিচ্ছেন। তারা নির্দিষ্ট কিছু এলাকা সম্ভাব্য বিমানহামলা ও স্থলহামলা থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।

ওয়ারেন আরো বলেন, “তারা শহরটির পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সিরিয়ান আরব জোটের সঙ্গে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছে।”

“ওই দুই অঞ্চলই ধারাবাহিকভাবে নিরাপদ হয়ে উঠছে এবং এসডিএফ অঞ্চলগুলোতে লড়াইয়ে তাদের নিজস্ব শক্তি প্রয়োগের ক্ষেত্রে ক্রমান্বয়ে সক্ষম হয়ে উঠছে”, যোগ করেন ওয়ারেন।

এসডিএফের মুখপাত্র তাজির কোবানি চলতি সপ্তার শুরুর দিকে ঘোষণা দিয়েছেন, উত্তর সিরিয়ার এসডিএফ সমর্থিত গোষ্ঠীগুলোর নেতারা যৌথ অভিযান চালিয়ে আইএসের দখল থেকে রাক্কাকে মুক্ত করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এখনো রাক্কা কিংবা তার আশেপাশে অবস্থান করছেন কিনা তা পরিষ্কার নয়।

অবশ্য, সেনাবাহিনী অন্য কোথায় তিনি অবস্থান করছেন কিনা সেই বিষয়টিও বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে পর্যবেক্ষণ করে যাচ্ছে।