২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া-পানামা সীমান্ত পথ বন্ধ হচ্ছে

কলম্বিয়ার সঙ্গে পানামা সীমান্তে  পারাপারের প্রধান পথ বন্ধ হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 01:27 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

যুক্তরাষ্ট্রগামী কিউবার অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে পানামা।

পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা জানান, এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। কোস্টারিকা এবং নিকারাগুয়াও সম্প্রতি কিউবান অভিবাসীদের উত্তরে যাওয়া ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক ৩,৫০০ জনেরও বেশি কিউবানকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি শহরে পাঠাতে ইতিমধ্যে সম্মত হয়েছে পানামা।

প্রেসিডেন্ট ভারেলা জানান, মেক্সিকোগামী এই ফ্লাইটগুলো শেষ হতে দুই থেকে তিন সপ্তা লেগে যেতে পারে।

মাস খানেক সময় ধরে এই কিউবানরা পানামায় আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্রে কিউবানরা অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশ ও বসবাসের অনুমতি পাওয়া সংক্রান্ত কয়েক দশকের পুরনো একটি আইনের কারণে কিউবার এই নাগরিকেরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাইছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে। এ কারণে এতদিন কিউবানরা যুক্তরাষ্ট্রে যে ধরনের অগ্রাধিকার পেতো তার অবসান ঘটতে পারে।

এই ধরনের আশঙ্কা থেকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক কিউবানদের হার বেড়ে গেছে।