২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কারাগারে নেওয়া হয়েছে গুজমানকে

দুই বার জেল থেকে পালানো কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন গুজমান ‘এল শ্যাপো’ কে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী একটি কারাগারে স্থানান্তর করেছে মেক্সিকো কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2016, 09:00 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

এই স্থানান্তর গুজমানকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের পূর্বাভাস বলে ধারণা করা হলেও মেক্সিকোর কর্মকর্তারা বলেছেন, হস্তান্তরের জন্য নয় বরং নিরপত্তার খাতিরে কারাবন্দিদের নিয়মিত স্থানান্তরের অংশ হিসেবেই তাকে কিউদাদ হুয়ারেজের কাছের একটি কারাগারে নেওয়া হয়েছে ।

সিনালোয়া ড্রাগ কার্টেলের প্রধান গুজম্যান ‘এল’ শ্যাপো বা ‘পিচ্চি’ নামেও পরিচিত।

গত বছর জুলাইয়ে মেক্সিকো সিটির নিকটবর্তী আল্টিপ্লানো কারাগার থেকে প্রায় দেড় কিলোমিটার লম্বা সুড়ঙ্গ খুঁড়ে দ্বিতীয়বারের মত জেল থেকে পালান গুজম্যান। ছয়মাস পর জানুয়ারিতে আবারও তা আটক করে পুলিশ।

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ‘ওয়ান্টেড’ তালিকায় গুজমানের নাম রয়েছে।

মেক্সিকো তাকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। সমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছে মেক্সিকোর কর্মকর্তরা।

যদিও গুজমান নিজে সমর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বলে দাবি তার আইনজীবীর।

গুজমানের আইনজীবীর দাবি, আল্টিপ্লানো কারাগারের রক্ষীরা গুজম্যানকে ঘুমাতে দেয় না।

১৯৯৩ সালে গুয়াতেমালায় গ্রেপ্তার হওয়ার পর ২০ বছরের কারাদণ্ড হয় গুজমানের।

২০০১ সালে প্রথম দফায় জেল পালানোর সময় কাপড়ের ঝুড়িতে লুকিয়ে কারাগার থেকে উধাও হয়েছিলেন তিনি। কারা কর্মকর্তারা সে সময় ঘুষ পেয়ে চোখ বন্ধ রেখেছিলেন।