২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে মানবিক বিপর্যয় কাটেনি, রাত কাটছে গাড়িতে

জাপানে ভূমিকম্পের এক সপ্তাহেও মানবিক বিপর্যয় কাটেনি। পরবর্তী ভূমিকম্পের শঙ্কায় আশ্রয়কেন্দ্রে থেকে লোকজনকে বাসায় ফিরতে দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:35 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ খোলা আকাশে রাত্রি যাপন করছে। অনেকে জায়গা না পাওয়ায় গাড়িতে রাত কাটাচ্ছে।

বিপর্যয় এড়াতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরবরাহ অব্যহত রয়েছে। আবহাওয়া অধিপ্তর থেকে  প্রাণহানি এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের চব্বিশ ঘণ্টা পার হতে না হতে শনিবার মধ্যরাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধ্বংস্তুপে পরিণত হয় সাড়ে তিন লাখ বাসিন্দার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশ।

এরপর গত কয়েকদিন ৬২০ পরাভুত হওয়ার খবর রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার রাতে ৫ দশমিক ৮ মাত্রার আর একটি ভূমিকম্প আঘাত হানে।

বুধবার সকাল পর্যন্ত এই কয়েক দফার ভূমিকম্পে কুমামতোর ৪৭ জন মানুষ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২০ জন।

কুমামতোর স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় পাঁচটি শহরের এক লাখ জনগোষ্ঠী স্থানীয় স্কুল, মন্দির ও সিটি হলে আশ্রয় দেয়া হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাড়িতে ফিরতে চাইলেও আমরা ফিরতে দেয়নি।

সরকারি হিসাব মতে, শতাধিক বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে সহস্রাধিক ঘর।

রাস্তাঘাট ভেঙে গেছে, বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে। চরম মানবিক বিপর্যয় এড়াতে প্রায় ৩০ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসডিএফ) সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কুমামতোকে সংস্কারে বিশেষ বাহিনীর সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাধারন মানুষও রয়েছে।

খোলা আকাশে রাত্রি যাপনের কথা উল্লেখ করে কুমামতোর মাইশিকি শহরের ৬০ বছর বয়সী সাশাকি সাসায় বলেন, গত কয়েকদিনই নির্ঘুম রাত কেটেছে। খোলা আকাশের নীচে থাকতে হয়েছে। শীতের দাপটে কিছুটা বির্দীর্ন হয়েছি। খাবারের সমস্যা না হলেও রাতে থাকার সমস্যটা প্রকট আকার ধারণ করেছে।

সূর্য ডুবলে অনেকে গাড়ির নীচে গিয়ে থাকছে। একই শহরের ৪৪ বছর বয়সী এক নারী তার স্বামী ও এক পোষা কুকুরকে নিয়ে ছোট গাড়িতে থাকতে দেখা যায়।

মিনামি আসো গ্রামে আসো সেতুটি বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় ভেঙে পড়ে।

ওদিকে কুমামতো প্রদেশে বসবাসরত বাঙালিরা ভাল রয়েছেন বলে জানিয়েছেন কুমামতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির আহমেদ।

তিনি বলেন, এখানে ৬৬ জন বাঙালি বসবাস করে। সবাই ভাল আছে। অনেকে আবার পাশ্ববর্তী প্রদেশে বাঙালি আত্বীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে।

তিনি আরো বলেন, ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কবে নাগাদ খুলবে তার কোন নিশ্চয়তা নেই।

ওদিকে কুমামতো প্রদেশকে স্বাভাবিক পথে আনতে মঙ্গলবার থেকে অভ্যন্তরীন বিমান ফ্লাইটগুলো চালু করছে সরকার। রাজধানী টোকিও থেকে বিমান যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা।