২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুনে নিহত ১২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১২ কর্মী নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 11:07 AM

Updated : 12 Apr 2022, 01:51 AM

শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিয়মিত রক্ষাণাবেক্ষণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়, দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, কাতারের দ্য পেনিনসুলা।

আগুন তেমন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়, কিন্তু আগুনের কারণে সৃষ্ট ঘন কালো ধোঁয়ার কারণে লোকজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

ভারতীয় এক টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন ভারতীয় ও তিনজন ফিলিপিনো।

ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কোম্পানি, সৌদি আর‌্যাবিয়া বেসিক ইন্ডাষ্ট্রিজের (এসএবিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান।