২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ঝড়ো বাতাসে ক্রেন পড়ে নিহত ১৮

চীনের গুয়াংডং প্রদেশে ঝড়ো বাতাসে একটি ক্রেন উল্টে দোতলা একটি বাড়ির উপর পড়লে বাড়িটির ভিতরে থাকা অন্তত ১৮ জন নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 01:28 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বিবিসির খবরে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের ডোংগুয়ান শহরের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, ক্রেনটি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি দোতলা একটি বাড়ির উপর পড়লে সেটি বিধ্বস্ত হয়।  

লুও বিন নামের ওই কর্মকর্তা জানান, বুধবার ভোরে এ দুর্ঘটনার সময় ওই বাড়িটির ভিতরে ১৩৯ জন নির্মাণকর্মী অবস্থান করছিলেন।

এদের অধিকাংশই দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ১৮ জন নিহত ও ১৮ জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।