২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলার পর গ্রেপ্তার ৫ শতাধিক

লাহোরে একটি পার্কে রোববারের আত্মঘাতী বোমা হামলার পর জঙ্গি সন্দেহে পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করেছে পাকিস্তান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Mar 2016, 08:00 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

মঙ্গলবার প্রাদেশিক মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, বোমা হামলার পর গত দুই দিনে পাঁচ হাজারের বেশি জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ২১৬ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

“সন্দেহভাজন ২১৬ জনের বিরুদ্ধে পরবর্তী তদন্তে আরও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে।”

রোববার পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে ইস্টার উদযাপন উপলক্ষ্যে জড়ো হওয়া ভিড়ে আত্মঘাতী হামলায় ২৯টি শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়।

তালেবানের উপদল ‘জামাত-উর-আহরার’ এ হামলার দায় স্বীকার করেছে।

হামলার পর পঞ্জাব জুড়ে ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ, দুর্নীতি দমন বাহিনীর সদস্য ও গোয়েন্দা সদস্যরা অংশ নিয়েছে।

ভবিষ্যতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরাও এ ধরনের অভিযানে অংশ নেবে বলে নিশ্চিত করেন সানাউল্লাহ।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব ধরনের সংস্থার সদস্যরা এ ধরনের অভিযানে অংশ নেবে।”