২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরায় আইএসের ধ্বংসচিত্র

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের অংশ। প্রাচীন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এই শহর। প্রথম ও দ্বিতীয় শতকের শিল্পকলা ও স্থাপত্যকলার অনুপম নিদর্শনে ঠাসা ছিল পালমিরা। গ্রেকো-রোমান কৌশলের সঙ্গে স্থানীয় ঐতিহ্য ও পার্সিয়ান প্রভাবে নির্মিত হয়েছিল এইসব শিল্প ও স্থাপত্যকলা। সিরিয়ায় গৃহযুদ্ধের আগে প্রতিবছর শহরটিতে দেড়লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করতেন। গেল বছরের মাঝামাঝিতে পালমিরার দখল নেওয়ার পর ঐহিত্যবাহী ওই নগরীতে তাণ্ডব চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গুঁড়িয়ে দেয় অনেক প্রাচীন মন্দির। গেল কয়েকদিনে রুশ বিমানবাহিনীর সহায়তায় জঙ্গি এই গোষ্ঠীটিকে হটিয়ে পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। বেরিয়ে আসছে জঙ্গি আইএস-এর ধ্বংসযজ্ঞের চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 12:55 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

Image
পালমিরা মিউজিয়ামের প্রবেশপথে হাজার বছরের পুরানো অমূল্য শিল্পনিদর্শন এভাবেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ছবি: রয়টার্স
Image
পালমিরা সিটি কাউন্সিলের প্রবেশপথ। এই ছবিটি দেখেই ভবনের ভেতরকার ধ্বংসযজ্ঞ সম্পর্কে বুঝে নিতে বেগ পেতে হয় না। ছবি: রয়টার্স
Image
পালমিরা মিউজিয়ামে আইএস জঙ্গিদের ধ্বংস করে ফেলা অমূল্য শিল্পকর্ম। ছবি: রয়টার্স
Image
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরটি দেশটির সরকারি বাহিনী পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার পর চিতাদেল হোটেলের বাইরের ক্ষয়ক্ষতি আলোকচিত্রে ধরা পড়ে। ছবি: রয়টার্স
Image
পালমিরা মিউজিয়ামের প্রবেশপথে একটি অমূল্য শিল্পকর্ম ভেঙে ফেলে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
Image
ঐতিহাসিক পালমিরা শহরের মিউজিয়ামে দেয়ালগাত্রে থাকা এই অনুপম শিল্পকর্মটি নষ্ট করে ফেলে আইএস জঙ্গিরা। ছবি: রয়টার্স