২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার চীন ও জাপান আইএসের পরবর্তী নিশানা

মধ্যপাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে ইউরোপে নাশকতার খবরের পর এবার এশিয়া তাদের নিশানা বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 08:04 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

মন্ত্রণালয়ের বার্ষিক এক প্রতিবেদনে ইসলামিক স্টেট (আইএস) এশিয়ায় চীন ও জাপানে তাদের শক্ত ভিত্তি গড়ে তুলতে চায় বলে জানানো হয়েছে।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় প্রতিরক্ষা ইনস্টিটিউট  শিক্ষা (এনআইডিএস) এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। জাপানের সঙ্গে বিভিন্ন দেশের আন্তসম্পর্ক ও বিশ্বের সাম্প্রতিক বিষয়াবলীর উপর করা এ প্রতিবেদনের ৩৪ পৃষ্ঠা জুড়ে  ইসলামিক স্টেটের বিশদ বিষয় তুলে ধরা হয়েছে।

নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন ইরাকে গড়ে ওঠার পর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে  গোষ্ঠীটি এশিয়ায় শক্ত অবস্থান গড়তে চায় বলে গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে।

প্রতিবেদনটি যখন প্রকাশ করা হল তার কয়েকদিন আগে আইএসের সংপৃক্ততার অভিযোগে তুরস্কে এক জাপানি নাগরিক আটক হয়েছে। আর এক জাপানি ফ্রিল্যান্স সাংবাদিক জুমপে ইয়াসুদা সিরিয়ায় আল-নূসরা জঙ্গিদের হাতে আটক।

জাপানি ভাষায় মুদ্রিত এই প্রতিবেদনের একটি কপি পাওয়া গেছে।  প্রতিবেদনের শুরুতে ইসলামিক স্টেটকে ছাতা ভিত্তিক সংগঠন বলে দাবি করা হয়। আর তারা এশিয়ার জাপান ও চীনে অবস্থান তৈরি করতে ইতিমধ্যে বিদেশি নাগরিক পাঠানো শুরু করেছে।

এমনকি তারা জাপানে তাদের সদস্য বাড়াতে বেশ তৎপর হয়ে উঠেছে।

২০১১ সালের আরব মৌসুমের পর আইএস বেশ বেপারোয়া হয়ে উঠেছে  উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ প্রতিবেদেনে চীনে ইতিমধ্যে তাদের সদস্য বাড়ছে বলে উল্লেখ করা হয়। চীনের লিলিং উগর’  ভু-খন্ড আইএসের সম্ভাব্য এলাকা বলে উল্লেখ করা হয়।

চীনা সরকারের আইএসের বিরুদ্ধে কোন শক্ত অবস্থান না থাকায় আইএসের সদস্যরা নির্বিঘ্ন অবস্থান নিয়ে পুরো এয়িশায় নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইএসের উত্থানের খবর ছাড়াও বার্ষিক এই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেইনের সঙ্গে জাপানের পারস্পারিক বিষয়গুলো স্থান দেয়া হয়েছে।

২০১৫ সালে জানুয়ারিতে আইএসের হাতে দুই সাংবাদিক নিহত হয়। এরপর বাংলাদেশে কুনিও হোসি নামে আর এক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে। এরপর  জাপান সরকার গত বছর সেপ্টম্বরে দেশটির জন্য বহির্দেশে তাদের সেনাদের যুদ্ধ করার জন্য ‘নিরাপত্তা আইন’ পাশ করায়।