জাপানের ওসাকায় বিমান দুর্ঘটনায় নিহত ৪
জাপানের বাণিজ্যিক নগরী ওসাকায় এক বিমান দুর্ঘটনায় ৪ আরোহী নিহত হয়েছে। ছোট এই বিমানটি ওসাকার ইও বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে বলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তরা জানিয়েছেন।
জাপানের পশ্চিমাঞ্চলে ওসাকা পুলিশ বলছে, স্থানীয় সময় বিকেল ৪ টায় ইও বিমানবন্দরের রানওয়েতে এম২০সি নামক ছোট এই বিমানটি দুমড়ে মুচড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে গেলে স্থানীয় ফায়ার সাভিস কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনে।
ওসাকার কোবে বিমানবন্দর থেকে হিয়েগো প্রদেশের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটিতে চারজন বিদেশি নাগরিক ছিল। সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওদিকে, ইও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে, বিকেলে তারা বিমানবন্দরে একটি টেলিফোন পাওয়ার পরই সেখানে গিয়ে বিমানের আগুন নেভায়। বিমানটির ভিতর ৪ জন আরোহীই ছিল বলে তিনি জানান।
