২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নেটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠক করবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Mar 2016, 12:04 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

আসছে ৪ এপ্রিল হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এবং মধ্যপ্রাচ্যের চলমান শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা হবে বলে শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, “বেলজিয়ামের ব্রাসেলসে নেটো সদরদপ্তরের কাছে ২২ মার্চ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন।”

গেল মঙ্গলবার ব্রাসেলসের কাছে ইয়াবেনতেম বিমানবন্দর ও  মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।