২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের কন্যাকে ওভেনে রেখেছিলেন মা!  

দুই বছরের এক কন্যাশিশুর দেহ পুড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

এনডিটিভি বলছে, প্রত্যক্ষদর্শীদের বরাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী তার শিশুকন্যাকে ওভেনে রেখে দিয়েছিলেন। 

টেক্সাসের সোমেরভেল কাউন্টির শেরিফ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক শিশু পুড়ে গেছে এমন খবর দিয়ে বৃহস্পতিবার রাতে ডেপুটিদের ডাকা হয়েছিল।

ডেপুটিরা ঘটনাস্থলে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীরা জানান, ৩৫ বছর বয়সী শোনতেল হ্যাচার তাদের জানিয়েছেন, তিনি শিশুটিকে ওভেনে রেখেছিলেন।

গুরুতর শারীরিক আঘাতসহ একটি শিশুকে আহত করার অভিযোগ আনা হয়েছে হ্যাচারের বিরুদ্ধে।

শনিবার তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়। তার জামিন হিসেবে তিন লাখ ডলার নির্ধারণ করেছে আদালত।

আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলে শিশুটিকে তাদের জিম্মায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন টেক্সাস শিশু সুরক্ষা সার্ভিসের মুখপাত্র মারিসা গনজালেস।