২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে নির্মূল হচ্ছে আইএস: ঘানি

ইসলামিক স্টেটকে (আইএস) আফগানিস্তান থেকে নির্মূল  হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 10:41 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস জঙ্গিরা পরাজিত হয়েছে বলে জানান তিনি।

ঘানি বলেন,“আফগানিস্তান আইএসআইএস’র জন্য কবরস্থানে পরিণত হবে।”

এনডিটিভি জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী কয়েকটি দুর্গম এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস। আফগান সেনারা সেখান থেকে তাদের বিতাড়িত করেছে বলে জানিয়েছেন ঘানি।

রোববার সংসদে এক বক্তৃতায় তিনি বলেন, নানগারহার প্রদেশে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল থেকে আফগান সেনারা আইএসআইএস অনুগতদের বিতাড়িত করেছে।

এক বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে আইএস’র উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

আফগান কর্মকর্তারা জানান, দেশটিতে অবস্থিত আইএস অনুগতরা বেশিরভাগই আগে তালেবান সদস্য ছিল।

আফগান সেনাবাহিনীর দাবি, ২১ দিনের অভিযানে তারা নানগারহার প্রদেশের আচীন ও শিনওয়ার জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযানে অন্তত ২০০ জঙ্গিকে তারা হত্যা করেছে।