২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানি নেতা হাসান আল তুরাবি মারা গেছেন  

সুদানের বর্ষিয়ান ইসলামিক রাজনীতিবিদ এবং বিরোধীদলীয় নেতা হাসান আল তুরাবি মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Mar 2016, 03:58 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

মেডিক্যাল সূত্রগুলো জানায়, শনিবার সকালে হার্ট অ্যাটাকের পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তুরাবি সুদানের বিরোধী দল পপুলার কংগ্রেস পার্টির (পিসিপি) প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন। দেশটির অন্যতম প্রভাবশালী এই রাজনীতিবিদ সুদানের দীর্ঘকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ও তার ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টিকে চ্যালেঞ্জ জানানোর জন্য ১৯৯৯ সালে পিসিপি প্রতিষ্ঠা করেন।

এক সময় তুরাবি ন্যাশনাল কংগ্রেসেরই নেতা ছিলেন। তিনি ওমরকে সুদানের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছিলেন। ১৯৯৬ সালে তিনি সুদানি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

১৯৯৯ সালে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ওমরের ঘনিষ্ঠ সহচর ছিলেন। কিন্তু পিসিপি প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার কারাগারে যেতে হয় তাকে।

১৯৯০-র দশকে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সুদানে আশ্রয় দিয়েছিলেন তুরাবি।