২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস সন্দেহে পশ্চিমবঙ্গে তরুণ আটক

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

শনিবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) এক কর্মকর্তা বলেন, “আটক তরুণ একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি আইএস’র সঙ্গে তার যোগাযোগ রয়েছে।”

“তাকে এখন আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসীদের পরিকল্পনায় তার ভূমিকা কি আমরা সেটা বের করার চেষ্টা করছি।”

তিনদিন আগে ১৯ বছর বয়সী ওই তরুণকে বর্ধমান জেলার কাঙ্কশা থানার ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার বাড়ি হুগলি জেলায়।

জানুয়ারিতে এনআইএ সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচালের নামে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালায়।

ওই সময় বেশ কয়েকজনকে আটক করা হয় ‘যারা সন্ত্রাসী হামলা চালানোর জন্য নিজেদের সংগঠিত করছিল’ বলে দাবি করে এনআইএ’র কর্মকর্তারা।