২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী বোমায় নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিমদের একটি মসজিদে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 12:57 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

বিবিসি বলছে, এই বোমা হামলায় আহত হয়েছেন অনেকে।

মসজিদের ভেতরেই প্রথম আত্মঘাতী হামলাকারী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।

এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারীও বোমার বিস্ফোরণ ঘটান।

আইএস গোষ্ঠী রাসুল আল-আজম মসজিদে এই দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।

নিহতদের মধ্যে অন্ততপক্ষে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে বলেছেন, “দুই আত্মঘাতী বোমা হামলাকারী শুয়ালা জেলায় রাসুল আল-আজম মসজিদের সামনে নিজেদের উড়িয়ে দেয়।”

ইরাকে শিয়া সম্প্রদায়ের মসজিদগুলোকে লক্ষ করে আইএস গোষ্ঠী ধারাবাহিকভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।