সিরিয়ার স্কুল-হাসপাতালে হামলায় রাশিয়াকে দোষারোপ তুরস্কের
সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি শহরে হাসপাতাল ও স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে দাবি করেছে ফ্রান্স ও তুরস্ক।
সোমবার বিদ্রোহী অধিকৃত ওই এলাকার পাঁচটি চিকিৎসা স্থাপনা ও দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, এতে প্রায় ৫০ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছে জাতিসংঘের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।
এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে বিশ্ব সংস্থাটি।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, একটি রুশ ক্ষেপণাস্ত্র ভবনগুলোতে আঘাত হেনে শিশুসহ অনেক বেসামরিককে হত্যা করেছে।
‘পরিষ্কার যুদ্ধাপরাধ’ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিতস সঁ ফঁতিয়া-র (এমএসএফ) ওই ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ মাক এহো এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন।
সোমবার যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসও এ হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন।
সিরিয়ার ইদলিবে মিতস সঁ ফঁতিয়া-র (এমএসএফ) সাহায্যে পরিচালিত একটি হাসপাতালের অবস্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স
জেনেভা থেকে তিনি বলেন, “এটি কোনোভাবেই আমাদের প্রতিরক্ষা বাহিনীর কাজ নয়, এ বিষয়ে আমাদের পুরোপুরি বিশ্বাস আছে, কারণ এটি আমাদের আদর্শের পরিপন্থী।”
রাশিয়ায় নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত এ কর্মের জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো দায়ী বলে অভিযোগ করেছেন।
রুশ বিমান হামলার ছত্রছায়ায় ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সমর্থন নিয়ে সিরিয়ার সেনাবাহিনী তুর্কি সীমান্তের ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। তুর্কি সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরের আজাজ শহরটিই এখন বিদ্রোহীদের শেষ শক্তিকেন্দ্র হিসেবে রয়ে গেছে।
এই আজাজ শহরে শিশুদের একটি হাসপাতাল ও শরণার্থীদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হন বলে জানিয়েছেন একজন চিকিৎসাকর্মী ও স্থানীয় দুই বাসিন্দা।
আলেপ্পোর দক্ষিণে ইদলিব প্রদেশের মারাত আল নুমান শহরে এমএসএফ পরিচালিত অপর একটি হাসপাতাল ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এ হামলায় সাতজন নিহত ও আট জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।
আলেপ্পোর আজাজের একটি হাসপাতালে কথিত ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক শিশু। ছবি: রয়টার্স
ওয়াইপিজিকে শত্রুভাবাপন্ন বিদ্রোহী বাহিনী হিসেবে বিবেচনা করে তুরস্ক। নিজ সীমান্ত বরাবর ওয়াইপিজির এই উপস্থিতিতে শঙ্কিত হয়ে উঠছে তুরস্ক।
তুর্কি সীমান্তের কাছাকাছি আজাজ শহর দখল করার চেষ্টা করলে কুর্দি যোদ্ধাদের ‘নির্দয় প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে তুরস্ক।
আজাজ দখল করা থেকে ওয়াইপিজির যোদ্ধাদের থামানোর জন্য সোমবারও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুর্কি বাহিনী।
