২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যাকাশে বিমানের কাঠামোতে গর্ত, জরুরি অবতরণ

এক পাশে ছিদ্র হয়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমান ১০ হাজার ফুট উচ্চতা থেকে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

মোগাদিশু বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির মূল কাঠামোর এক পাশে বড় একটি গর্ত দেখা দেয়। এ সময় বিমানটি ভূমি থেকে ১০ হাজার ফিট (তিন হাজার ৪৮ মিটার) উপরে ছিল বলে বিবিসিকে জানিয়েছেন এক যাত্রীর সহকর্মী।

কী কারণে বিমানটির কাঠামোতে গর্ত তৈরি হয়েছে তা পরিষ্কার নয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জিবুতির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ডায়াল্লো এয়ারলাইন্সের ওই বিমানটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।