২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ৫ কর্মকর্তার বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের আইন-প্রয়োগকারী পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2016, 11:32 AM

Updated : 12 Apr 2022, 01:21 AM

ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা হিসেবে মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে চারজন ২০০৯ সালে কারাবন্দি দুর্নীতিবিরোধী এক আইনজীবীর মৃত্যুর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।