রাজস্থানে সোয়াইন ফ্লুতে ১১জনের মৃত্যু
ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চলতি বছর ১১জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, “চলতি বছরের শুরু থেকে জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত রাজ্যটিতে সোয়াইন ফ্লুতে ১১জন মারা গেছেন। ৫৪জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।”
জানা গেছে, জয়পুরে সর্বোচ্চ পাঁচজন, বিকানারে দুইজন এবং আজমির, সিকার, ঝুনঝুনু এবং কোটাতে একজন করে মারা গেছেন।
আর এই ফ্লুতে সংক্রামিত ৫৪জনের মধ্যে ৩২জন জয়পুরের, ছয়জন কোটা এবং বাকিরা অন্যান্য শহরের।
এইচ১এন১ ভাইরাস। ছবি: রয়টার্স
গেল বছর ভারতজুড়ে ৩৩ হাজার মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১,৯৯৪ জন।
সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস। ২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে দ্রুতই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গসমূহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতই।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুদামন্দা ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম।
