২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে সমর্থন জানালেন সারাহ পেলিন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ২০০৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 07:14 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

২০০৮ সালের ওই নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন ও তার রানিংমেট সারাহ পেলিনও।

আইওয়ায় রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারাভিযানে সমর্থকদের উদ্দেশ্যে পেলিন বলেন, “আপনারা কি ট্রাম্পের জন্য ভোট দিতে প্রস্তুত?”

নিজের মিডিয়া ক্যারিয়ারের জন্য রাজনীতি থেকে অবসর নেওয়া পেলিন এখনও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিত্ব।

আনুষ্ঠানিক ভাবে ট্রাম্পকে সমর্থন দিয়ে পেলিন বলেন, ট্রাম্প এমন একজন ‍যিনি যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করে আইএসআইএস কে দমনে প্রস্তুত।

“আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত।”

“তিনি আমরা মানে জনগণ ছাড়া আর কারো কাছে কৃতজ্ঞ নন। আপনাকে আবারও আমেরিকাকে মহান বানানোর সুযোগ দেওয়ার যোগ্য ব্যক্তি তিনি (ট্রাম্প)।”

পেলিনের সমর্থন পাওয়ার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “পেলিনের সমর্থন পেয়ে আমি গর্বিত। তিনি রিপাবলিকান দলের একজন বিশ্বাসী নেতা ছিলেন। ”