২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রবৃদ্ধি ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে

চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে।২৫ বছরের মধ্যে দেশটিতে ২০১৫ সালে প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jan 2016, 06:22 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বিবিসি জানায়, গতবছর চীনে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। আর এর আগের বছর অর্থাৎ, ২০১৪ সালে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ এবং আগামী বছর ৬ শতাংশ হওয়ার আভাস দেওয়ার মধ্যে দেশটিতে প্রবৃদ্ধির নিম্নহারের এ খবর এল।

চীনের প্রবৃদ্ধিকে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসাবেই দেখা হয়ে থাকে। সেই দেশেই প্রবৃদ্ধির এ নিম্নগতি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।

চীন সরকারিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ শতাংশ। চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াং বলেছেন, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত প্রবৃদ্ধির এ হার গ্রহণ করা যেতে পারে।

তবে  অর্থনীতি পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, সরকারি তথ্যের তুলনায় চীনের সত্যিকারের প্রবৃদ্ধি আরও কম। যদিও চীন এ ধরনের লুকোচুরির কথা নাকচ করেছে।