২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়াইয়ের কাছে দুই মার্কিন সামরিক কপ্টার সংঘর্ষ

হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর দুইটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। হেলিকপ্টার দুটিতে ছয়জন করে মোট ১২ জন আরোহী ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 11:16 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

কোস্ট গার্ডের প্রধান জনসংযোগ কর্মকর্তা সারা মুরস বলেন, সাগরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। ঠিক কি ঘটেছে তা এখন স্পষ্ট নয়।

লস অ্যাঞ্জেলেসের রেডিও স্টেশন কেএনএক্স-এএম কে মরস আরও বলেন, অন্ধকার ও উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হবে।

মেরিন ক্যাপ্টেন টিমথি আইরিশ বলেন, দুইটি সিএইচ-৫৩ হেলিকপ্টারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

হেলিকপ্টার দুইটি হাওয়াই বিমান ঘাঁটির ফার্স্ট মেরিন এয়ারক্র্যাফ্ট উইংয়ের বলে জানান তিনি।

কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে বা কাউকে জীবিত উদ্ধার করা হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি।