জার্মানির বর্ষবণ: জমা পড়েছে ৩৭৯ টি অভিযোগ
জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে অপরাধের ৩৭৯টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে প্রায় ৪০ শতাংশ যৌন নির্যাতন এবং দুইটি ধর্ষণের অভিযোগ রয়েছে। পুলিশের ১০০ সদস্যের একটি শক্তিশালী দল বিষয়টি নিয়ে তদন্ত করছে।
উত্তর আফ্রিকা থেকে আগত আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসীদের বিষয়টি মাথায় রেখে পুলিশ তদন্তে অগ্রসর হচ্ছে।
হামলাকারীরা মূলত নারীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনা শারণার্থীদের জন্য জার্মানির ‘দরজা খোলা’ নীতি নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে।
রোববার কোলন পুলিশের মুখপাত্র বলেন, “আমরা কয়েকজনকে আটক করেছি। সন্দেহভাজন আরও ব্যক্তিদের খোঁজা হচ্ছে। পুলিশ টহল ব্যবস্থা জোরদার করেছে।”
এর আগে এক বিবৃতিতে কোলন পুলিশ জানিয়েছিল, তারা মূলত উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের মাথায় রেখে তদন্ত পরিচালনা করছে।
ওদিকে, ইসলাম-বিরোধী উগ্র-ডানপন্থি গোষ্ঠী পেগিডা কোলন সিটি সেন্টারে যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল চলাকালে জার্মান পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে জানিয়েছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
