২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ৬৬ মিলিয়ন পাউন্ডের লটারি জিতলো দুই খেলোয়াড়

ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় লটারির ছয় কোটি ৬০ লাখ পাউন্ডের জ্যাকপট জিতেছেন দুই খেলোয়াড়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2016, 02:33 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

শনিবার সংগঠকরা জানিয়েছেন, বিপুল সংখ্যক টিকেট বিক্রির পর আয়কর-বিহীন ওই জ্যাকপট জিতে নেন ওই দুই প্রতিযোগী।

শনিবার রাতে অনুষ্ঠিত জাতীয় লটারির ড্র-তে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি দর্শকের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন তারা।

একই দিন যুক্তরাষ্ট্রের ৯০ কোটি ডলারের রেকর্ড পাওয়ারবল লটারির জ্যাকপট ড্র অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো টিকেটধারীই তা জিততে পারেননি।

এর আগে ব্রিটেনের জাতীয় লটারির সবচেয়ে বড় জ্যাকপটটি ছিল দুই কোটি ২৬ লাখ পাউন্ডের, ২০ বছর আগে ওই ড্র অনুষ্ঠিত হয়েছিল।

১৯৯৪ সাল থেকে ব্রিটেনের জাতীয় লটারির প্রবর্তন হয়। কানাডার অন্টারিও প্রদেশের শিক্ষক পেনসন ফান্ডের মালিকানাধীন কোম্পানি ক্যামেলট এই লটারি পরিচালনা করে।