রাশিয়ায় চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু
রাশিয়ায় একটি হাসপাতালে একজন চিকিৎসক এক রোগীকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায় এবং পরে তার মৃত্যু হয়।
হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্য ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়।
২৯ ডিসেম্বর মস্কোর বেলগ্রদ শহরে এ ঘটনা ঘটে।
রাশিয়ার গণমাধ্যমগুলো জানায়, শুরুতে ওই রোগী একজন সেবিকাকে লাথি মারে। তারপর সেখানে উপস্থিত একজন চিকিৎসক রোগীর মাথায় ঘুষি মারে।
টেলিভিশনে রাশিয়ার একজন কর্মকর্তা বলেন, তদন্তকারীদের ধারণা এটা একটি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড’।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।
