আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরণ
আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে বিদেশি কনস্যুলেট ভবনগুলোর কাছে বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও ইরানের কনস্যুলেটও।
মঙ্গলবার এ বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি।
রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার ই শরীফ শহরের ভারতীয় কনস্যুলেটে হামলার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
এ হামলার লক্ষ্য কে বা কারা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
