২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাসে আগুনে নিহত ১৭, একজন গ্রেপ্তার

চীনের স্বায়ত্বশাসিত নিঙ্গিয়া হুই অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও  ৩২ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:29 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

বাসে আগুন দিয়ে থাকতে পারে সন্দেহ পুলিশ এক ব্যক্তিতে আটক করেছে। চীনের রাষ্ট্রীয় পত্রিকা ‘পিপুলস ডেইলি’ এ খবর দিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে হিলান কাউন্টির ইচুয়ান শহরের একটি আসবাবপত্রের বাজারের কাছে হঠাৎ করেই ৩০১ নম্বর বাসটিতে আগুন ধরে যায়।

ওই সময় বাসে অনেক যাত্রী ছিল যারা ভেতরে আটকা পড়ে যায়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের প্রাণঘাতী বাস দুর্ঘটনার পর চীনা কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছিল।