ইরাকের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১৫
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের ঘাঁটিতে ৫ আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছে। কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
তিকরিতের বাইরে যুক্তরাষ্ট্রের সাবেক ক্যাম্প স্পেইসার ঘাঁটির পশ্চিম গেটে গাড়িভর্তি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় দুই বোমা হামলকারী।
অন্য তিনজন ঘাঁটির পুলিশ প্রশিক্ষণ বিভাগে ঢুকে বিস্ফোরণ ঘটায়। সালাহুদ্দিন অপারেশ কমান্ডের কয়েকটি পুলিশ ও সেনা সূত্র একথা জানিয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। আইএস জঙ্গিরা রামাদি থেকে বিতাড়িত হওয়ার পর আবারও শহরটির উপকণ্ঠে পাল্টা হামলা শুরু করার পর এ ঘাঁটিটিতে হামলা হল।
ঘটনাস্থল থেকে বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, শহরটির কেন্দ্রস্থল ও উত্তরপূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে এবং ইরাকি বাহিনীকে হতাহতের ঘটনা ঘটছে।
