জ্বলন্ত হোটেলের সামনে দাঁড়িয়ে সেলফি
পেছনে একটি হোটেল আগুনে পুড়ে যাচ্ছে আর তার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ‘সেলফি’ তুলছে এক দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ছবি নিয়ে সামলোচনার ঝড় উঠেছে।
ছবির নিচে কেউ কেউ ‘সবচেয়ে অসঙ্গত সেলফি’ আর কেউ ‘নির্বোধ মানুষেরা’ বলে মন্তব্য করেছে।
নুতন বছর শুরু হওয়ার ঘণ্টা তিনেক আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয় উঁচু ভবন বুর্জ খলিফার পাশে ৬৩ তলা একটি বিলাসবহুল হোটেলে ওই অগ্নিকাণ্ড শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হোটেলের নিচের দিকে আগুন লাগে। এক পর্যায়ে আগুন ভবনের বাইরে দিকে এবং উপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আরটি ডটকম।
নতুন বছরকে স্বাগত জানিয়ে যখন বুর্জ খলিফায় আতশবাজির উৎসব চলছে তখনও হোটেলটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
