২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনডম ডাকাতি করতে গিয়ে মৃত্যু

বড়দিনে কনডম ভেন্ডিংমেশিনে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জার্মানির এক তরুণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 09:45 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

জার্মানিতে রাস্তার পাশের ভেন্ডিংমেশিন থেকে অর্থের বিনিময়ে কনডম কিনতে পারেন ক্রেতারা।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ২৯ বছর বয়সী ওই তরুণ আরও দুই সহযোগী নিয়ে নিরিবিলি একটি রাস্তার পাশে কনডমের ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি বোমা লাগিয়ে দৌড়ে নিজেদের গাড়িতে ওঠেন।

কিন্তু যথাসময়ে গাড়ির দরজা লাগাতে না পারায় বিস্ফোরণ ঘটে স্টিলের তৈরি মেশিনটির একটি ভাঙা টুকরো মাথায় লেগে মারা যায় তরুণটি। সহযোগীরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষকে তরুণের সহযোগীরা জানায়, তাদের বন্ধু বেখেয়ালে সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে। যদিও পরে তাদের একজন স্বীকার করে যে, তারা ভেন্ডিং মেশিন উড়িয়ে দিয়েছে।

তবে মেশিনে থাকা কোনো অর্থ বা কনডম খোয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। দুইজন গ্রেপ্তারও হয়েছে।