২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাতে গিয়ে বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির মৃত্যু

ওজন-হ্রাসের অস্ত্রপচারের দুই মাসের মাথায় মারা গেছেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি মেক্সিকোর আন্দ্রেস মরেনো।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

মরেনোর পরিবারের পক্ষ থেকে বলা হয়,  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার তিনি মারা যান।

এক সময় মরেনোর ওজন ছিল ৪৫০ কেজি।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ওজন কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় ২৮ অক্টোবর মরেনো বারিয়াট্রিক সার্জারি করান।

অক্টোবরে মেডিকেল ডেইলির প্রতিবেদনে বলা হয়,  অস্ত্রপচারের মাধ্যমে মরেনোর পাকস্থলির তিনচতুর্থাংশ ফেলে দেয়া হয়েছে। ওই সময় চিকিৎসকরা অস্ত্রপচার সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন।

সাবেক পুলিশ মরেনো বড়দিনের আগের দিন সন্ধ্যায় অসুস্থ বোধ করেন এবং তার পরিবার অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেয়।

বড়দিনের দিন সকালে মরেনো আরও বেশি অসুস্থ বোধ করলে এবং তার শ্বাস নিতে সমস্যা হলে তার পরিবার তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকে।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল