২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের ভুলের খেসারত ২শ’ কোটি ইয়েন!

জাপানে আইনজীবীদের মামলা পরিচালনায় ভুলের জন্য ২শ’ কোটি জাপানি মুদ্রা (ইয়েন) খেসারত দিয়েছে আইনি সেবা নিতে যাওয়া ব্যক্তিরা। আইনজীবীদের এই ভুলে তাদের প্রতি বিশ্বাসযোগ্যতাও হারাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:01 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

জাপানের প্রভাবশালী প্রাচীন দৈনিক ইয়োমুরি শিম্বনের রোববার সন্ধ্যায় এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পত্রিকাটি বলেছে, আদালতে আইনজীবীরা তাদের মক্কেলদের দেয়া তথ্য সঠিকভাবে উপস্থাপন না করায় এই সমস্যা তীব্রতর হয়ে উঠছে।

২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছর পর্যন্ত ২৩ আইনজীবীকে ইতোমধ্যে সনাক্তও করা সম্ভব হয়েছে বলে তাদের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

জাপানে কোন মামলা লড়তে হলে স্বীয় আইনজীবীকে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক বেতন দেয়ার প্রথা চালু রয়েছে। এছাড়াও আইনজীবীদের বিনোদন ও অন্যান্য খরচও মক্কেলদেরই বহন করতে হয়।

ইয়োমুরির অনুসন্ধানে ধরা পড়েছে ‘প্রতারক ২৩ আইনজীবী’ হিসেবেই। যারা মক্কেলদের কাছ থেকে বেতনও নিয়েছেন আবার মামলায় ভুলভ্রান্তিতে হেরেছেন। এদের মধ্যে ৯ জন আইনজীবী আবার বয়স্কদের অভিভাবক।

আইনজীবীদের প্রতারণার বিষয়ে জাপান ফেডারেশন অব বার অ্যাসোসিয়েশন বলছে, কতিপয় এইসব আইনজীবীর গোয়াত্তমি সব আইনজীবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের ভুলের জন্য সাধারন মানুষজন আইনজীবীদের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে।

দেশটির রাজধানী ছাড়াও ওসাকা, হোগো ও অনন্য দশ প্রদেশে স্থানীয় আইনজীবীরা তাদের মক্কেলের কাছ থেকে বেতন ভাতার সুবিধা নিয়ে তাদেরকে ঠকিয়েছেন। এই ২৩ আইনজীবী ইতোমধ্যে ১০৩ টি মামলায় হেরেছেন যাদের চালাতে মোক্কেলদেরকে ২৮০ কোটি জাপানি মুদ্রা।

জাপানের বার সমিতিকে প্রতিটি মামলার শুরুতে ৩১ লাখ ইয়েন দিতে হয় সংশ্লিষ্ট মামলা পরিচালনাকারীদের। আর আইনজীবীদের মাসিক ১৪ হাজার ইয়েন যা চলে মামলার রায় হওয়া পর্যন্ত। আর এই ব্যয় বহন করতে মক্কেলদের হিমশিম খেতে হয়।