‘২৩ কুর্দি বিদ্রোহীকে হত্যা করেছে তুরস্ক’
দক্ষিণপূর্ব তুরস্কে দুটি শহরে দুই দিনের অভিযানে তুর্কি নিরাপত্তা বাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ২৩ বিদ্রোহীকে হত্যা করেছে।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রাষ্ট্র-পরিচালিত তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
সোমবার রাত থেকে সিরনাক প্রদেশের সিরীয় সীমান্তবর্তী সিলোপি ও ইরাকি সীমান্তবর্তী কিজরে শহরে পিকেকে’র যোদ্ধাদের খুঁজে বের করতে সান্ধ্য আইন জারি করে টানা অভিযান চালানো হয়।
