২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেলোরের আঘাত

ঘূর্ণিঝড় মেলোরের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফিলিপাইনের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে প্রায় সাতলাখ ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 03:09 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার একথা জানিয়েছে।

ঘূর্ণিঝড়টির স্থানীয় নাম নোনা। সোমবার স্থানীয় সময় বেলা প্রায় ১১টার দিকে এটি উত্তর সামারের বাতাগ দ্বীপে আঘাত হেনেছে। ধারণা করা হচ্ছে সোমবার দিনের শেষভাগে ঝড়টি সোসোগ্যানে আঘাত হানবে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল বলছে, আলবে, সোসোগ্যান এবং নর্দান সামার থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির আটটি প্রদেশে স্কুল-কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিরূপ আবহাওয়ার কারণে অন্ততপক্ষে ৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।