২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা আছে: কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন প্রথমবারের মত দেশে হাইড্রোজেন বোমা থাকার কথা স্বীকার করেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 06:19 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

কিমের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, “হাইড্রোজেন বোমা ও পরমাণু অস্ত্র দিয়ে সার্বভৌমত্ব এবং জাতীয় মার্যাদা রক্ষার সক্ষমতা অর্জন করে উত্তর কোরিয়া শক্তিশালী পরমাণু শক্তিধর দেশে পরিণত হতে পেরেছে।”

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ঐতিহাসিক সামরিক স্থাপনা ‘পিয়ংচন রেভল্যুশনারী সাইট’ পরিদর্শনকালে কিম একথা বলেন। উত্তর কোরিয়া স্বনির্ভর এ-বোমা এবং এইচ-বোমার বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত বলেও জানান তিনি।

তবে কিমের এ দাবির সত্যতা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা বানানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে এমন সম্ভাবনা খুব একটা নেই।

উত্তর কোরিয়ার নেতা কিম অতীতেও বহুবার তার দেশের পারমাণবিক অস্ত্র সক্ষমতা থাকার কথা বলেছেন। তবে হাউড্রোজেন বোমা থাকার কথা তিনি এবারই প্রথম বললেন।

কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর এ প্রতিরক্ষা নীতি নিয়েছে। উত্তর কোরিয়া এর আগে মাটির নীচে তিনটি পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে।