২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু বিমান হামলায় আইএস’কে হারানো যাবে না: যুক্তরাষ্ট্র

শুধু বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা যাবে না বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Dec 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় এবং আরব স্থলবাহিনীও প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ‘ওএসসিই’র এক বৈঠকে জিহাদি গোষ্ঠী আইএসের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি আমরা এটা জানি যে, দায়েশের (আইএস) বিরুদ্ধে লড়তে প্রস্তুত  একটি স্থল বাহিনী নামাতে না পারলে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে এ যুদ্ধে পুরোপুরি জয়লাভ করা যাবে না।”

এ স্থলবাহিনী বলতে তিনি সিরিয়া এবং আরব বাহিনীর সেনাদের কথাই বলছেন বলে জানান।