২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হয় রুশ বিমান: রাশিয়া

মিশরের সিনাই উপদ্বীপে রুশ বিমান বিধ্বস্তে ঘটনাকে ‘সন্ত্রাসী কার্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা প্রধান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2015, 03:15 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

অক্টোবরে মিশরে রুশ এ৩২১ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হলে আরোহী ২২৪ জনের সবাই নিহত হন। আরোহীদের বেশিরভাগই রুশ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ বলেন, “বিমানের ধ্বংসাবশেষে ‘বিদেশি বিস্ফোরকের উপস্থিতি’ পাওয়া গেছে।

বিবিসি বলছে, পুতিন বিমানে হামলার জন্য দায়ীদের ‘খুঁজে বের করে শাস্তি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মিশরের সিনাই উপত্যকার আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

Image
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

বিমানটির আরোহীদের অধিকাংশই রুশ।

৩১ অক্টোবর ভোরে সিনাইয়ের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে ২১৭ জন রুশ পর্যটককে নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল এয়ারবাস কোম্পানির এ৩২১ মডেলের বিমানটি।

কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে অদৃশ্য হয়ে সাত ক্রু-সহ মোট ২২৪ জন আরোহী নিয়ে সিনাইয়ের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি প্রায় ৩১ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ছিল।

এর পরপরই  ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি মিশরীয় জঙ্গি গোষ্ঠী বিমানটিকে ভূপাতিত করার দাবি করে। সিরিয়ায় রাশিয়ার বিমানহামলার জবাবে বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানায় জঙ্গিরা।