২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে কর্মক্ষেত্রে হয়রানির শিকার ৫০% গর্ভবতী নারী

বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিত জাপানের অর্থনীতির উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সেই কর্মজীবী নারীদের শতকরা ৫০ ভাগ গর্ভাবস্থায় হয়রানির শিকার হচ্ছে বলে এক জরিপে উঠে এসেছে।

গর্ভাবস্থায় শ্রমজীবী নারীদের ছাঁটাই, বেতন কম দেয়া, বোনাস দিতে গড়িমসিসহ নানা অভিযোগও উঠে এসেছে সংশ্লিষ্ট কয়েক হাজার চাকুরিদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যার কারণে নারীরা সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছে।

শ্রমকল্যান মন্ত্রণালয়ের নিজস্ব এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মলনে বলা হয়েছে। একইসঙ্গে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মত এসেছে এক বৈঠক থেকে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা নিশিয়ামা ওসাকি বলেন, যেসব কর্মজীবী নারী সন্তানসম্ভবা তাদের মধ্যে শতকরা ২১ ভাগ নিয়মিত এবং ৫০ ভাগ পার্টটাইম চাকুরেকে গর্ভাবস্থায়  (পেগন্যান্ট হ্যারাসমেন্ট) হয়রানি করা হয়।

জাপানের সামাজিক আইন অনুযায়ী, দেশটির নারী-পুরুষ ঘরে ও বাহিরে সমান অধিকার ভোগ করবেন। এক্ষেত্রে কোনো বৈষম্যর শিকার হলে সে আইনের দারস্থ হতে পারে।

একথা স্মরণ করিয়ে দিয়ে এ কর্মকর্তা বলেন, গত সেপ্টম্বর ও অক্টোবর মাসে প্রায় ২৬ হাজার সন্তানসম্ভবা ২৫ থেকে ৪৪ বছরের সাড়ে ৬ হাজার কর্মজীবী নারীর কাছে গোপনে কয়েকটি প্রশ্ন উত্তর চাওয়া হয়, যেখানে শর্ত রাখা হয়েছিল যে, এই জরিপের বিষয়টি তাদের কোম্পানির কর্তব্যক্তিরা জানবে না।

প্রায় একইসঙ্গে ইন্টারনেটে প্রায় ৫ হাজার সমবয়সী গর্ভাকালীন চাকুরিরত নারীর কাছে একই প্রশ্ন রাখা হয়। মন্ত্রণালয়ের প্রশ্নগুলোর মধ্যে ছিল আপনি যখন গর্ভাবস্থায় তখন আপনি কি কি অসুবিধায় পড়েন? চাকুরি ছাড়তে বাধ্য করা, বেতন কেটে রাখা, বোনাস দিতে গড়িমসি, পদবীর অবনমনসহ অন্তত ৯ টি প্রশ্ন করা হয়।

এর মধ্যে শতকরা ২১ দশমিক ৮ ভাগ নিয়মিত ও ৪৮ দশমিক ৭ ভাগ পার্টটাইম কাজে নিয়োজিত গর্ভাবতী নারী হয়রানির শিকার হচ্ছেন বলে জানানো হয়েছে।

এদের মধ্যে ২০ দশমিক ৫ ভাগকে সরাসরি চাকুরিচ্যুত করা হচ্ছে, ২১ দশমিত ৩ ভাগকে প্রত্যাখান করা হচ্ছে। ৪৭ দশমিক ৩ ভাগ নারীকে গর্ভাবস্থায় ‘তোমার চাকরি ছেড়ে দিয়ে সন্তান লালন-পালন করা উচিত’ বলে মন্তব্য শুনতে হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের ওই জরিপে আরো দাবি করা হয়েছে, ১৯ দশমিক ১ ভাগ নারীকে মুখের ওপর তাদের চেয়ে পুরুষ বেশি উপযোগী বলেও কথা শুনতে হয়েছে।

তবে এদের মধ্যে কেবলমাত্র ১৭ দশমিক ৬ ভাগ নারী গর্ভাবস্থায় তাদের কোম্পানিদের কাছ থেকে সঠিক ব্যবহার পেয়েছেন বলেও জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে জাপানে জন্মহার কমে যাওয়ায় সরকার বিভিন্ন ধরনের উদ্যেগ নিয়েছে। দেশটিতে ১ কোটির বেশি মানুষ ৮০ উর্ধ্ব হওয়ায় মোট জনসংখ্যা ১২ কোটি ৩৮ লাখ থেকে কমতে শুরু করেছে। যার কারণে গতবছর সুপ্রিম কোর্ট এক আদেশে গর্ভাবস্থায় শ্রমজীবী নারীদের বিরুদ্ধে বৈষম্যপূর্ণ আচরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে সন্তান লালন-পালনের জন্য যথাযথ ছুটি দিতেও বলা হয়।