২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সফরে ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সফরকালে পার্লামেন্টে ভাষণ দেওয়া ছাড়াও রানির সঙ্গে দেখা করবেন তিনি।

ভারত ও যুক্তরাজ্য একে অপরের সমৃদ্ধিতে সহায়তা করার জন্য মোদীর এ সফরকে একটি ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

তিনি বলেন, “আমাদের এ যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করে যেতে দু’দেশের জন্য এটি একটি সুযোগ। প্রধানমন্ত্রী মোদী এবং আমি দু’হাতে সে সুযোগ লুফে নিতে চাই।”

হিথ্রো বিানবন্দরে ব্রিটিশ মন্ত্রীরা মোদীকে স্বাগত জানান। ব্রিটেনের সঙ্গে সহযোগিতা জোরদার করাই সফরের লক্ষ্য বলে জানান মোদী।

ভারতের উদীয়মান অর্থনীতি বর্তমান সময়ে যুক্তরাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা। আগামী দুই দিনেই দু’দেশ প্রায় ১ হাজার কোটি পাউন্ডের বাণিজ্য চুক্তি সই করবে বলে জানান তারা।