২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পরিদর্শনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় টহলরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএএস  থিওডোর রুজভেল্ট পরিদর্শনে রওনা হয়েছেন মার্কিন  প্রতিরক্ষামন্ত্রীঅ্যাশ কার্টার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:49 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

তার সঙ্গে যাচ্ছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হুসাইন।

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি একটি কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের  যুদ্ধজাহাজ ইউএসএস লাসেনের টহল দেওয়া নিয়ে দুইদেশের মধ্যেউত্তেজনা দেখা দেওয়ার এক সপ্তাহ পেরুতে না পেরুতেই কার্টার সেখানে যাচ্ছেন।

চীন দক্ষিণ চীন সাগরের অধিকাংশই তাদের বলে দাবি করছে। নৌপথে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট এই দক্ষিণ চীন সাগর।

রণতরী থিওডোর রুজভেল্ট স্প্র্যাটলি দ্বীপমালার ১৫০  থেকে ২০০ নটিক্যাল মাইল দক্ষিণে এবং মালয়েশিয়া থেকে ৭০ নটিক্যাল মাইল উত্তরে নোঙর করেছে।

কার্টার বলেন, "প্রতীক হিসেবে থিওডোর রুজভেল্ট দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। কয়েক দশক ধরে বিশ্বের এ অংশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছিল এবং সে ধারা বজায়রাখতেই এটি করা হচ্ছে।"

বিশেষ করে এ সময়ে তার দক্ষিণ চীন সাগরে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে কার্টার বলেন, "যদি আজকের যাওয়াটাকে বিশেষ কারণে যাত্রা হিসেবে বিবেচনা করা হয় তবেবলতে হয় এর কারণ হচ্ছে, এ অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। এ উত্তেজনার বেশিরভাগটাই দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে দেখা দিয়েছে এবং গত বছর থেকে সেখানেচীন অনেক বেশি হস্তক্ষেপ করছে।"

বুধবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন শেষে কার্টার বলেছিলেন, 'নিয়মিত অভিযানের অংশ হিসেবে' তাদের যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে গেছে।

যুক্তরাষ্ট্রের এ আচরণ দক্ষিণ চীন সাগরে 'সংঘর্ষ উসকে দিতে পারে' বলে সতর্ক করে দিয়েছে বেইজিং।

বৃহ্স্পতিবার কার্টারের দক্ষিণ চীন সাগর ভ্রমণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মণ্ত্রনালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, "চীন সবসময়ই আন্তর্জাতিক আইনমেনে সব দেশের নৌটহল ও আকাশ টহলের স্বাধীনতাকে সম্মান ও সুরক্ষা দিয়েছে।"

"দক্ষিণ চীন সাগরে নৌটহলের স্বাধীনতার নামে সামরিকীকরণের পথে এগিয়ে যাওয়ার যে চেষ্টা হচ্ছে আমাদের আপত্তি সেটিতে। এর মাধ্যমে এমনকি অন্যান্য দেশকে উস্কেদিয়ে বিপদে ফেলা হচ্ছে।"