২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মিসাইল সিস্টেম পাঠিয়েছে রাশিয়া

সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক বাহিনীর সদস্যদের রক্ষার জন্য সেখানে মিসাইল সিস্টেম পাঠিয়েছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2015, 02:49 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার রাশিয়ার বিমান বাহিনীর প্রধান কর্নেল জেনারেল ভিক্টর বোনদারেভ রুশ সংবাদপত্র কোমসোমোলস্কায়া প্রাভদাকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলো থেকে যু্দ্ধবিমান ছিনতাই হতে পারে এবং সেগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হতে পারে।

“আমরা সম্ভাব্য সব ধরনের হুমকি হিসাব করেছি। শুধু যুদ্ধবিমান, বোমারু বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছি তা নয়, মিসাইল সিস্টেমও পাঠিয়েছি আমরা।

“আমাদের অবশ্যই তৈরি থাকতে হবে,” বলেন তিনি।