২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বাস খাদে পড়ে নিহত ৩০

নেপালে যাত্রীবাহী একটি বাস খাদ পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 10:00 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবারের এ দুর্ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে আসা বাসটি ৮০ কিলোমিটার উত্তরে রাসুওয়া জেলার পার্বত্য রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি চিলিমি গ্রামে যাচ্ছিল।

কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি ঢাল বেয়ে ১৫০ মিটার নিচে পড়ে গেল তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাসুওয়া জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা শিভা রাম গেলাল জানান, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, বাসটির ছাদেও যাত্রী ছিল।

দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে নেপালের রাস্তাগুলোতে অল্প সংখ্যক বাস চলাচল করছে, তাই সেগুলোতে অতিরিক্ত যাত্রী হচ্ছে বলে জানিয়েছেন বিবিসির কাঠমান্ডু প্রতিনিধি।