২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় শিশুবিক্রির অভিযোগে মাসহ গ্রেপ্তার ৬

নাইজেরিয়ায় মাত্র ৯০ ডলারে দুই সপ্তাহের এক শিশুকে বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:58 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

বিবিসি বলছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে শিশুটির মাও রয়েছেন।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্রস রিভার প্রদেশে এ ঘটনা ঘটে।

শিশুটির মা চরম দারিদ্র্যের কারণে শিশুটিকে বিক্রি করতে বাধ্য হন বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, অঞ্চলটিতে তথাকথিত ‘শিশু উৎপাদন কারখানা’ সমস্যা এখনো রয়ে গেছে।

২০১৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইমো প্রদেশের একটি বাড়ি থেকে ১৭ জন গর্ভবতী নারী ও ১১টি শিশুকে উদ্ধার করা হয়।