২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলরাডোয় উত্তপ্ত টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থীরা

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থীরা উত্তপ্ত বাক্য বিনিময় করেছে কলরাডোর টিভি বিতর্কে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:43 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় রিপাবলিকানদের তৃতীয় এ বিতর্কের শুরুতেই তোপের মুখে পড়তে হয়েছে মনোনয়নের দৌড়ে সামনের সারিতে থাকা ডোনাল্ড ট্রাম্পএবং বেন কার্সনকে।

ওহাইও রাজ্যের গভর্নর জন কাসিচ তাদের 'অবাস্তব কর পরিকল্পনার' কড়া সমালোচনা করে বলেছেন, "আমরা এমন কাউকে নির্বাচন করতে পারি না যারা নিজেদেরদায়িত্ব কি সেটাই জানে না।"

বেন কার্সন একজন নিউরোসার্জন। যিনি বাইবেলে উল্লেখিত যাজকদের একদশমাংশ খাজনা দেয়ার নিয়মের ভিত্তিতে তার কর পরিকল্পনা প্রস্তাব করেন।

অন্যদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাস করা এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেয়ার পাশাপাশি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রস্তাব দেন। 

কার্সনের প্রস্তাবের পাশাপাশি ট্রাম্পেরও এ প্রস্তাবেরও তীব্র সমালোচনা করেন কাসিচ।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ এবং ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও' রাজনৈতিক মিত্র হলেও এদিন কেউ কাউকে ছেড়ে কথা বলেননি।

বুশ খারাপ ভোটিং রেকর্ডের জন্য রুবিওকে সিনেট থেকে পদত্যাগ করার আহ্বান জানান।

বিতর্কে গণমাধ্যমকেও ছেড়ে কথা বলা হয়নি। সিএনবিসি টেলিভিশন চ্যানেল এই বিতর্কের আয়োজন করে। উল্টা-পাল্টা প্রশ্ন করার জন্য টেক্সাসের সিনেটর টেড ক্রুজসিএনবিসি'র কড়া সমালোচনা করেন।

ক্রুজ বলেন, "এখন পর্যন্ত এ বিতর্কে যেসব প্রশ্ন করা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন আমেরিকার জনগণ গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটি বক্সিংয়ের কোনা ম্যাচনা।"

এখানেই শেষ নয়। বরং অনুষ্ঠান শেষে রিপাবলিকান ন্যাশনাল কমিটি প্রধান রিয়েন্স প্রাইবাস সিএনবিসি'র বিরুদ্ধে উদ্ভট প্রশ্ন করার অভিযোগ তুলেছেন।

বিতর্কে ট্রাম্প বলেন, তার অর্থনৈতিক পরিকল্পনা কোনভাবেই 'কমিক বুক ভার্সন' নয়।

রুবিও বলেন, তিনি নিম্ন আয়ের আমেরিকানদের জন্য লড়াই করবেন।

ওদিকে, রিপাবলিকান প্রার্থী কার্লি ফিওরিনা ডেমক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রতিটি নীতি 'নারীদের জন্য ক্ষতিকর' বলে মন্তব্য করেন।

ফেব্রুয়ারিতে আইওয়ায় প্রাথমিক ভোট গ্রহণ শুরু হবে। এর ১০ মাস পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে যুক্তরাষ্ট্রের জনগণ।