‘কারবিহীন দিবসে’ মুখ্যমন্ত্রীর সাইকেল শোভাযাত্রা
প্রথম ‘কারবিহীন দিবসে’ ভারতের রাজধানী নয়া দিল্লিতে সাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়ালের সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারাও সাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
দিল্লির রেড ফোর্ট থেকে ইন্ডিয়া গেইট পর্যন্ত এই শোভাযাত্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন।
কেজরিওয়াল বলেন, সাইকেল চালনা সবার জন্য উপকারী, এমনকি তার মতো ডায়াবেটিকের জন্যও।
ভ্রমণকে নিরাপদ করার উপর গুরুত্ব আরোপ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির রাস্তায় গাড়ির খুব ভিড় থাকে, যা শহরে দূষণ তৈরি করে এবং পরিস্থিতির উন্নয়নে জনগণের এগিয়ে আসা উচিত।
প্রতিদিন দিল্লির রাস্তায় ৮৪ লাখের মতো গাড়ি চলাচল করে, যাতে যানজটের পাশাপাশি শহরের বায়ূ দূষণও ঘটায়।
পরিস্থিতির উন্নয়নে দিল্লি মেট্রো রেল করপোরেশনের প্রধানকে ট্রেনে যাত্রী পরিবহন বাড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী।
