ইউক্রেইনে নৌকাডুবিতে ‘নিহত ১২’
ইউক্রেইনের ওডেসা শহরের কাছে কৃষ্ণ সাগরে একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩৬ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি খবরে বলা হয়েছে নৌকাটি ছিল যাত্রীবাহী। আরেক খবেরে বলা হয়েছে নৌকাটিতে বেশিরভাগই জেলেরা ছিল।
কিয়েভ সরকার ঘটনার তদন্ত শুরু করেছে।
